সিলেটের বালাগঞ্জে গরীব-অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জামালপুর ক্রীড়া সংস্থা।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সংস্থার পৃষ্টপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত আহমদ নাহিদের বাড়িতে সংস্থার সভাপতি সামছুল হক লেচুর সভাপতিত্বে ও পৃষ্ঠপোষক আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরান আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ট পোষক মোঃ শিরমান উদ্দিন,মুহিবুল হক শাহিন,দৌলত মিয়া এবিন ইউ পি সদস্য খন্দকার আব্দুর রকিব, শাহ এনাম আহমদ ,রেজাউল করিম, আবু জুবায়ের শিপু, সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমদ,অর্থ সম্পাদক সাহেদ আহমদ,সদস্য জাকির আহমদ চৌধুরী জাহেদ আহমদ, কানন আহমদ,তুহিন আহমদ,ছাঈদ আহমদ,ছাঈদ উল্যা,শাকিব,শিমুল, তারেক, রাহি প্রমুখ।
মতামত