সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিয়ানীবাজারে প্রথম ভ্যাকসিন নিলেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান

সিলেটের বিয়ানীবাজারে প্রথম সুবিধাভোগী হিসেবে মহামারী করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন নিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

আজ রবিবার (০৭ ফেব্রুয়ারি) টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথমেই তিনি করোনার টিকা গ্রহণ করেন।

সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন হয়।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুবসহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এরপর টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খালেদ সাইফুদ্দীন জাফরী।

টিকা গ্রহণের পর সাংবাদিকদের আতাউর রহমান খান বলেন, আমি অনলাইনে নিবন্ধন করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি। টিকা গ্রহণের পর আমি সম্পূর্ণ স্বাভাবিক আছি। শরীরের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছি না। আমি মনে করি পর্যায়ে সবাইকে এই টিকা গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি, সেখানে বাংলাদেশের মতো রাষ্ট্রে এই কার্যক্রম শুরু হওয়া বর্তমান আওয়ামী লীগ সরকারের জন্য একটি বৃহৎ সাফল্য। অনেকেই করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করেছেন, বিভ্রান্তি ছড়িয়েছেন- আজকের এই ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অপপ্রচারকারীদের মিথ্যাচার ভুল প্রমাণিত করেছেন।

উল্লেখ্য, বিয়ানীবাজারে প্রায় অর্ধ শতাধিক সুবিধাভোগীকে প্রথম দিন টিকা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে প্রথম ভ্যাকসিন নিলেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x