সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিকৃবিতে পোস্ট-গ্রাজুয়েট গবেষণাগার চালু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দু'টি অত্যাধুনিক মানের পোস্ট গ্রাজুয়েট গবেষণাগার চালু করা হয়েছে।

উপ উপলক্ষে আজ সোমবার (০৮ মার্চ) সিকৃবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভিসি ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, বিশ্বকে এগিয়ে নিতে হলে লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আর নতুন ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার কোন বিকল্প নেই।

উদ্বোধনের পর ভাইস-চ্যান্সেলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ল্যবরেটরিসমূহ ঘুরে দেখেন। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের দ্বিতীয় তলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মনিরা নূর, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. শাহ আহমেদ বেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রফেসর ডাঃ আসমাউল হুসনা।

জানা যায় এখন পর্যন্ত ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে মোট ৬টি বিভাগে ৬টি আধুনিক ল্যাবরেটরি স্থাপন হয়েছে, আরো ২টি ল্যাবরেটরি উদ্বোধনের অপেক্ষায়। সিকৃবির গবেষণায় এই ল্যবরেটরিগুলো নতুন মাত্রা যুক্ত করেছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিকৃবিতে পোস্ট-গ্রাজুয়েট গবেষণাগার চালু

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x