রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিকৃবি-ইবনেসিনার সমঝোতা চুক্তি: আর্থিক বিষয়ে মানবিক হওয়ার আহবান

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আর্থিক বিষয়ে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার মো. বদরুল ইসলাম শোয়েব।

আজ সোমবার হাসপাতালের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় তিনি এ পরামর্শ দেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সচিবালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। সিকৃবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, সিকৃবি হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রন্জন রায়। ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে স্বাক্ষর করেন মেডিক্যাল সার্ভিসের পরিচালক কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিছুর রহমান, ইবনেসিনার মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, সিকৃবির শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার সেলিনা বেগম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল, নিরাপত্তা কর্মকর্তা (অ.দা.), কৃষিবিদ কামরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতালের মার্কেটিং এসিসট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শাহেদ আলী, কর্পোরেট মার্কেটিং অফিসার দেলোয়ার হোসেন রনি ও নূর মোহাম্মদ সাগর প্রমুখ। ভাইস চ্যান্সেলর তার বক্তৃতায় ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব আর্থিক বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো মানবিক হবার ব্যাপারে পরামর্শ দেন। উল্লেখ্য এই চুক্তি স্বাক্ষরের পর সিলেটের ইবনে সিনা হাসপাতালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীরা কমমূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকবেন। জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায় সকল প্যাথলজিকাল পরীক্ষায় ৩৫%, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০%, আইসিসিইউ ও সিসিইউসহ সার্বিক বেডে চার্জে ১০% ছাড় দিবে ইবনে সিনা কর্তপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিকৃবি-ইবনেসিনার সমঝোতা চুক্তি: আর্থিক বিষয়ে মানবিক হওয়ার আহবান

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x