সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাল্লা তাণ্ডবে ৫ দিনের রিমান্ডে স্বাধীন মেম্বার

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতারকৃত শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১টার দিকে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আবেদীন।

এর আগে ভোরে শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ নিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩৫ জন গ্রেপ্তার হলেন। তবে পুলিশ অন্য কোনো আসামির নাম-পরিচয় প্রকাশ করেনি।

গত ১৬ মার্চ রাতে ফেবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের যুবকের বিরুদ্ধে।

বিষয়টি ভাইরাল হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওই দিন রাতে তাকে আটক করে। এ ঘটনার জের ধরে ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শাল্লা তাণ্ডবে ৫ দিনের রিমান্ডে স্বাধীন মেম্বার

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x