সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দিলো বাম জোটের ৭ নেতাকর্মীকে

সিলেট নগরীর চৌহাট্রায় বাংলাদেশে নরেন্দ্র মোদির সফর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে আটক করা বাম জোটের ৭ নেতাকর্মীকে মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

তিনি বলেন, গণতান্ত্রিক বাম জোটের নেতা এবং পরিবারের অভিভাকদের উপস্থিতিতে আটকদের মুচলেকা নিয়ে মুক্তি দেয়া হয়।

এর আগে ওইদিন সাড়ে ৪টার দিকে মহানগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। এসময় মোদিবিরোধী স্লোগান দিতে থাকলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বাম গণতান্ত্রিক জোটের ৭ জনকে।

এদিকে মোদিবিরোধী স্লোগান দিয়ে কলো পতাকা মিছিল শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। এসময় বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ পুলিশের দিকে মারমুখি মনোভাব দেখালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আটকরা হলেন-উজ্জ্বল রায়(৪৫), সঞ্জয় কান্ত দাস(৩১), ফাহিম আহমদ চৌধুরী(২৯), সাদিয়া নওশিন তাসনিম (২৬), মনীষা ওয়াহিদ(২১), মিজু আহমদ(১৬)।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দিলো বাম জোটের ৭ নেতাকর্মীকে

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x