সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে এক আসন ফাঁকা রেখে চলছে ট্রেন। প্রতিটি ট্রেনের মোট টিকিটের অর্ধেক বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ টিকিট কাউন্টারে ও ২৫ শতাংশ অনলাইনে বিক্রি হচ্ছে। এদিকে রেলওয়ের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। নির্দেশনায় আরও বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২১

featured Image
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে এক আসন ফাঁকা রেখে চলছে ট্রেন। প্রতিটি ট্রেনের মোট টিকিটের অর্ধেক বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ টিকিট কাউন্টারে ও ২৫ শতাংশ অনলাইনে বিক্রি হচ্ছে। এদিকে রেলওয়ের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। নির্দেশনায় আরও বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু
0:00 0:00
1.0x