সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

প্রভাব ছাড়াই সিলেটে লকডাউনের ২য় দিন অতিবাহিত

কোনো ধরণের প্রভাব ছাড়াই সিলেটে লকডাউনের ২য় দিন পার হলো।

দিনভর সিলেটনগরজুড়ে ছিল কর্মমুখী মানুষদের সরব উপস্থিতি। মঙ্গলবারও (৬ এপ্রিল) সিলেটে মানুষের মধ্যে লকডাউন মানার ক্ষেত্রে ঢিলেঢালাভাব পরিলক্ষিত হয়েছে। সকাল থেকেই সিলেটের সড়কে দেদারছে চলতে দেখা গেছে রিকশা, সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী মোটরসাইকেলসহ অন্যান্য গণপরিবহণ। তবে লকডাউন নীতিমালা বাস্তবায়নে দুদিনই সিলেটে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। তবুও লোকজনকে অসতর্কভাবে চলাফেরা করতে দেখা গেছে। তবে লকডাউনের কারণে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। সিলেট থেকে ট্রেন ও বিমান চলাচল বন্ধ। নগরীর বিপনী বিতান ও শপিংমলসমূহ বন্ধ থাকলেও সিলেট নগরীর পাইকারি পণ্যের বাজার কালিঘাটে বেচা-কেনা স্বাভাবিক। সকাল ৯টায় সিলেটের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, অফিসগামী মানুষের ভিড়। কিন্তু, রাস্তায় পর্যাপ্ত গাড়ি না থাকায় অনেকেই পায়ে হেঁটে অফিসে পৌঁছান। এছাড়া, সিলেট নগরীর প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট থাকলেও এক চেকপোস্ট থেকে অন্য চেকপোস্ট এর মধ্যখানে সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এই সুযোগে সিএনজি অটোরিকশা চালকরা ভাড়া বাড়িয়েছেন দ্বিগুণ-তিনগুণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রভাব ছাড়াই সিলেটে লকডাউনের ২য় দিন অতিবাহিত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x