মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে আগামী ১৪ এপ্রিল থেকে ফের একসপ্তাহের লকডাউনের কথা ভাবছে সরকার।
আজ শুক্রবার (০৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এর সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসিনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।
এদিকে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ শেষ হবে আগামী ১১ তারিখ। এর দুই দিন পর থেকেই চালু হতে পারে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন।
মতামত