জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে ১৫ থেকে ২০ জন লোক ডিবি পরিচয়ে তার ধানমন্ডির বাসা থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওমর আলী। তিনি জানান, মাওলানা আফেন্দীকে তুলে নিয়ে যাওয়ার পর পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাদাপোশাকধারীরা মাওলানা আফেন্দীর বাসার সবার মোবাইল নিয়ে গেছেন বলে জানিয়েছেন তার বাসার দারোয়ান।
এর আগে বুধবার সন্ধ্যায় ইফতারের আগ মুহুর্তে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব, লালবাগ জামিয়া কুরআনিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে সাদাপোশাকধারীরা তুলে নিয়ে যায়।
মতামত