সিলেটে শুক্রবার (২৩ এপ্রিল) নতুন করে আরও ৩৫ জনের শরীরে মরণব্যধি করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৫ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’
শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।
মতামত