রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দিলদার হোসেন সেলিমের প্রথম ও ২য় নামাজে জানাযা সম্পন্ন

সিলেট-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের প্রথম নামাজে জানাযা সিলেট নগরীর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ প্রাঙ্গনে এবং ২য় নামাজে জানাযা বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

দরগাহ মসজিদে নামাজে জানাযায় ইমামতি করেন হাফেজ মাওলানা হোজায়ফা আাহমদ।

জানাযার নামাজে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা।মরহুম দিলদার হোসেন সেলিমের ছেলে-মেয়ে আমেরিকায় থাকায় মৃত্যুর দুই দিন পর তাঁরা দেশে আসার পর আজ জানাযা অনুষ্টিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিলদার হোসেন সেলিমের প্রথম ও ২য় নামাজে জানাযা সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২১

featured Image

সিলেট-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের প্রথম নামাজে জানাযা সিলেট নগরীর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ প্রাঙ্গনে এবং ২য় নামাজে জানাযা বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

দরগাহ মসজিদে নামাজে জানাযায় ইমামতি করেন হাফেজ মাওলানা হোজায়ফা আাহমদ।

জানাযার নামাজে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা।মরহুম দিলদার হোসেন সেলিমের ছেলে-মেয়ে আমেরিকায় থাকায় মৃত্যুর দুই দিন পর তাঁরা দেশে আসার পর আজ জানাযা অনুষ্টিত হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x