রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গার্মেন্টেসে ঈদের ছুটি ৩ দিন

গার্মেন্টেসে ঈদের ছুটি ৩ দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের গার্মেন্টেসে ৩ দিন ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (০৯ মে) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘ঈদে সরকারি ছুটি তিন দিন। গার্মেন্টসেও ছুটি তিন দিন থাকবে।

এর বেশি ছুটি দেওয়ার এখতিয়ার নেই। সরকার নির্ধারিত তিন দিনের বেশি ছুটি কাউকে দেওয়া হলেও তাকে অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।’

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

পোশাক শ্রমিক নেতারা ঈদের ছুটি বাড়ানোর দাবি জানালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই। ঈদে যেসব গার্মেন্টস খোলা থাকবে, সেখানে শ্রমিকদের ওভারটাইম করানো যাবে না। ঈদের পরে এসব শ্রমিককে ছুটি দিতে হবে।’

মন্নুজান সুফিয়ান বলেন, ‘সরকারি ছুটি তিন দিন নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অনেক গার্মেন্টেস পাঁচ থেকে সাত দিন ছুটি দিয়েছে। ছুটি যে কয়দিনই হোক, সবাইকে কর্মস্থলে থাকতে হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গার্মেন্টেসে ঈদের ছুটি ৩ দিন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২১

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের গার্মেন্টেসে ৩ দিন ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (০৯ মে) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘ঈদে সরকারি ছুটি তিন দিন। গার্মেন্টসেও ছুটি তিন দিন থাকবে।

এর বেশি ছুটি দেওয়ার এখতিয়ার নেই। সরকার নির্ধারিত তিন দিনের বেশি ছুটি কাউকে দেওয়া হলেও তাকে অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।’

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

পোশাক শ্রমিক নেতারা ঈদের ছুটি বাড়ানোর দাবি জানালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই। ঈদে যেসব গার্মেন্টস খোলা থাকবে, সেখানে শ্রমিকদের ওভারটাইম করানো যাবে না। ঈদের পরে এসব শ্রমিককে ছুটি দিতে হবে।’

মন্নুজান সুফিয়ান বলেন, ‘সরকারি ছুটি তিন দিন নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অনেক গার্মেন্টেস পাঁচ থেকে সাত দিন ছুটি দিয়েছে। ছুটি যে কয়দিনই হোক, সবাইকে কর্মস্থলে থাকতে হবে।’

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪