রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আরও ৫২ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ৫২ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে আজ সোমবার (১৭ মে) নতুন করে আরও ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৬ জনের এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৬ জনের করোনা ধরা পড়ে।

সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ আমরা ২৭৯ জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ২৭৭টি নমুনা পরীক্ষা করে জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজারের ১০ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’

শনাক্তদের সবাই সিলেট জেলার বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আরও ৫২ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২১

featured Image

সিলেটের দুই ল্যাবে আজ সোমবার (১৭ মে) নতুন করে আরও ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৬ জনের এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৬ জনের করোনা ধরা পড়ে।

সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ আমরা ২৭৯ জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ২৭৭টি নমুনা পরীক্ষা করে জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজারের ১০ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’

শনাক্তদের সবাই সিলেট জেলার বলেও জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে আরও ৫২ জনের করোনা শনাক্ত
0:00 0:00
1.0x