প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের শুন্য আসন সিলেট-৩সহ অনুষ্ঠেয় সকল উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২৩ মে) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশনের অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি।’
মতামত