সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নতুন কমিটিকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যবলীগের সাধারণ সম্পাদক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদার।
রবিবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদকদেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালসহ নতুন কমিটির সকল দায়িত্বশীলদের রক্তিম শুভেচ্ছা জানান।
মুশফিক জায়গীরদার বলেন-মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি সুচারুরূপে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মধ্যদিয়ে সংগঠনের কাজ আরও গতিশীল হবে।
মতামত