সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছেন র্যাব-৯'র সদস্যরা।
আটককৃতরা হলেন-সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম (৫৮) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার মোছদ্দর আলীর ছেলে শামীম আহম্মেদ কবির (৪৮)।
রবিবার (০৬ জুন) র্যাব-৯'র মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, শনিবার (০৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমানের নেতৃত্বে সোবহানীঘাট পয়েন্টস্থ ফেমাস ফার্মেসীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে ছিনতাইকারীদের কাছ থেকে নগদ অর্থ, একটি চাকু,দু'টি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ছিনতাইকারীদের কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব- ৯।
মতামত