শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাধবপুরে ঘরে না তুলায় বিষপানে প্রেমিকার আত্মহত্যা
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২১
ঘরে তুলে না নেওয়ায় হবিগঞ্জে বিষপানে সালমা বেগম নামের এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (০৯ জুুুন) দুপুরে পুলিশ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ জানান রসুলপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামের সালমা বেগম নামে এক নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ঘরে তুলে নিতে চাপ সৃষ্টি করে আব্দুল আহাদ রাজি না হওয়ায় সালমা বেগম পুকুর পাড়ে বিষ পান করে। গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সালমার মা জাহানারা বেগম জানান, গত ৩ মাস আগে সালমা উমান থেকে দেশে আসে ১৪ দিন আগে আব্দুল আহাদের সঙ্গে সালমার বিয়ে হয়।
মঙ্গলবার সালমা আব্দুল আহাদের বাড়িতে যায় রাতে খবর পাই সালমা মারা গেছে সালমার মায়েের দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত