হবিগঞ্জের মাধবপুরে গাঁজার চালানসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হলেন-বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করোনা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আজিজ হাওলাদার(৫১), বি-বাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মিয়া হোসেন এর ছেলে দারু মিয়া (২১) ঢাকা মহাখালী বৌ বাজার বস্তির আবু কালামের ছেলে রাজু মিয়া (২৫) এবং একই এলাকার আবুল হাশেম এর ছেলে রমজান আলী (২২)।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার (২৯ জুন) ধর্মঘর বিওপির সুবেদার আব্দুল হামিদের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ধর্মঘর-মোহনপুর সড়কের কালিকাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এসময় ৪ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।
মতামত