রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে এবারও ঈদের জামাত হবে মসজিদে

সিলেটে এবারও ঈদের জামাত হবে মসজিদে

মহামারী করোনাভাইরাসের মধ্যে এবারও সিলেটবাসীকে মসজিদে আদায় করতে পবিত্র ঈদুল আযহার জামাত।

আজ রবিবার (১৮ জুলাই) বিকেলে নগর ভবনে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাথে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দেশ তথা সিলেটে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। এরই মধ্যে মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদ উল আযহা পালিত হবে। পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসের সংক্রমনরোধ কল্পে এবারও সিলেটের ঐহিত্যবাহি শাহী ঈদগাহসহ নগরীর সকল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

তবে, সিলেট নগরীর ছোট বড় সকল মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান আয়োজনের তাগিদ দেওয়া হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে, কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।

সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোন অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।

ঈদের জামাত ও কোরবানীর আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান সিসিক মেয়র।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে এবারও ঈদের জামাত হবে মসজিদে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে এবারও ঈদের জামাত হবে মসজিদে
0:00 0:00
1.0x