রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সাংবাদিক রুমনের পিতার ইন্তেকাল: শোক

সাংবাদিক রুমনের পিতার ইন্তেকাল: শোক
দৈনিক শ্যামল সিলেট এর দক্ষিণ সুরমা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদা মো. আজমল আজমদ রুমনের পিতা হাজী মো. তরীক আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৯ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটের সময় দক্ষিণ সুরমার পুরান তেতলির বড় বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাযে জানাযা আজ বাদ যোহর পুরান তেতলি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।   শ্যামল পরিবারের শোকঃ সাংবাদিক আজমল আহমদ রূমনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্যামল সিলেট এর সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সিলেটের বার্তার শোকঃ সাংবাদিক রোমনের পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা মো. আব্দুর রহমান জামিল ও সম্পাদক আতিকুর রহমান নগরী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক রুমনের পিতার ইন্তেকাল: শোক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সাংবাদিক রুমনের পিতার ইন্তেকাল: শোক
0:00 0:00
1.0x