রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কঠোর লকডাউনে মাধবপুরে ১৭টি মামলা

কঠোর লকডাউনে মাধবপুরে ১৭টি মামলা

আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া কঠোরতর লকডাউনের প্রথমদিনে হবিগঞ্জের মাধবপুরে ১৭টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত।

স্বাস্থ্যবিধি ও লকডাউন আইন অমান্য করায় এসব মামলা করা হয়।

ঢাকা সিলেট মহাসড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। ছোট ছোট কিছু যানবাহন চলাচল করছে তাও সংখ্যায় খুবই কম। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় লোকজনকে খুব একটা বের হতে দেখা যায়নি। শুধু নিত্য প্রয়োজনীয় দোকান গুলো খোলা রাখতে দেখা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি মামলায় ৮ শ' টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় ৫ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কঠোর লকডাউনে মাধবপুরে ১৭টি মামলা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২১

featured Image

আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া কঠোরতর লকডাউনের প্রথমদিনে হবিগঞ্জের মাধবপুরে ১৭টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত।

স্বাস্থ্যবিধি ও লকডাউন আইন অমান্য করায় এসব মামলা করা হয়।

ঢাকা সিলেট মহাসড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। ছোট ছোট কিছু যানবাহন চলাচল করছে তাও সংখ্যায় খুবই কম। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় লোকজনকে খুব একটা বের হতে দেখা যায়নি। শুধু নিত্য প্রয়োজনীয় দোকান গুলো খোলা রাখতে দেখা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি মামলায় ৮ শ' টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় ৫ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪