রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দেশে ঈদের আগে-পরে সড়কে প্রাণ গেলো ২০৭ জনের

দেশে পবিত্র ঈদুল আযহার আগে-পরে ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত (মোট ১১ দিনে) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০৭ জন।

একই সময়ে আহত হয়েছেন আরও ৩৮৯ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল চালক ও আরোহীদের।

আজ সোমবার (২৬ জুলাই) সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংস্থাটি জানায়, ১১ থেকে ২৪ জুলাই সারাদেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটেছে ১৫৮টি। এতে নিহত হয়েছে ২০৭ জন। আহত হয়েছে ৩৮৯ জন।

রোড সেফটি ফাউন্ডেশন এই প্রতিবেদনটি তৈরি করে ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। ৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৮৭ জন।

এই সময়ে ৪টি নৌ দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। ২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন।

দুর্ঘটনা নিহতের মধ্যে রয়েছে- মোটরসাইকেল চালক ও, আরোহী ৮৭ জন, বাসযাত্রী ১২ জন, ট্রাক-পিকআপযাত্রী আটজন, মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ১৩ জন, থ্রি-হুইলারযাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা) ৩১ জন, নসিমন-মাহিন্দ্র-চান্দের গাড়িযাত্রী ১০, বাইসাইকেল আরোহী তিনজন আছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৫৯টি জাতীয় মহাসড়কে, ৬৬টি আঞ্চলিক সড়কে, ১৪টি গ্রামীণ সড়কে এবং ১৯টি শহরের সড়কে সংঘটিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে ঈদের আগে-পরে সড়কে প্রাণ গেলো ২০৭ জনের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২১

featured Image

দেশে পবিত্র ঈদুল আযহার আগে-পরে ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত (মোট ১১ দিনে) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০৭ জন।

একই সময়ে আহত হয়েছেন আরও ৩৮৯ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল চালক ও আরোহীদের।

আজ সোমবার (২৬ জুলাই) সড়ক দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংস্থাটি জানায়, ১১ থেকে ২৪ জুলাই সারাদেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটেছে ১৫৮টি। এতে নিহত হয়েছে ২০৭ জন। আহত হয়েছে ৩৮৯ জন।

রোড সেফটি ফাউন্ডেশন এই প্রতিবেদনটি তৈরি করে ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। ৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৮৭ জন।

এই সময়ে ৪টি নৌ দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। ২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন।

দুর্ঘটনা নিহতের মধ্যে রয়েছে- মোটরসাইকেল চালক ও, আরোহী ৮৭ জন, বাসযাত্রী ১২ জন, ট্রাক-পিকআপযাত্রী আটজন, মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ১৩ জন, থ্রি-হুইলারযাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা) ৩১ জন, নসিমন-মাহিন্দ্র-চান্দের গাড়িযাত্রী ১০, বাইসাইকেল আরোহী তিনজন আছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৫৯টি জাতীয় মহাসড়কে, ৬৬টি আঞ্চলিক সড়কে, ১৪টি গ্রামীণ সড়কে এবং ১৯টি শহরের সড়কে সংঘটিত হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪