সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

করোনায় আরও ১৪ মৃত্যু দেখল সিলেট

করোনায় আরও ১৪ মৃত্যু দেখল সিলেট

প্রাণঘাতী করেনাভাইরাসে বিধ্বস্ত পুরো সিলেট। গত ২৪ ঘন্টায় মরণব্যধি এই ভাইরাস কেড়ে নিল আরও ১৪ জনের প্রাণ।

আজ সোমবার (০২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

একই সময়ে সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৫৩ জনের। এর মধ্যে সবচেয়ে বেশী ৪৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্ত হওয়া বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ৭৭ জন এবং মৌলভীবাজার জেলার ১৯০ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫ হাজার ৮১৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৩৫ জন, হবিগঞ্জে ৪ হাজার ৯০৯ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৭৫৪ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় সিলেটে ৪৬৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৪৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৪৩ জন, হবিগঞ্জ জেলার ৪২ জন এবং মৌলভীবাজার জেলার ১৩৯ জন রয়েছেন।

এনিয়ে বিভাগে ৩১ হাজার ৩১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৪১২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৫৭ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৯৫১ জন সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৮৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন আছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৭১ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

করোনায় আরও ১৪ মৃত্যু দেখল সিলেট

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
করোনায় আরও ১৪ মৃত্যু দেখল সিলেট
0:00 0:00
1.0x