রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে এক পুলিশকে দুই রকমের টিকা প্রদান

হবিগঞ্জে বিদ্যুৎ কুমার দাশ নামের এক পুলিশ কর্মকর্তার শরীরে দুই রকমের টিকা পুশ করা হয়েছে।

ঘটনাটি জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে।

এ ঘটনায় স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করেছেন ওই পুলিশ সদস্য।

পুলিশের উপ পরিদর্শক বিদ্যুৎ কুমার দাশ তিনি উপজেলার কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এসআই বিদ্যুৎ কুমার দাশ জানান, গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে তাকে এস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ দেয়া হয়েছিল।

এরপর এস্ট্রাজেনেকার টিকার সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে পারেননি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ হওয়ার পর শনিবার তিনি টিকা নিতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত স্বাস্থ্য কর্মী জ্যেৎস্না বিশ্বাসকে তিনি এস্ট্রাজেনেকার টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্যকর্মী তাকে দিয়ে দেন সিনেফার্মের ভেরোসেল।

এরপর এসআই বিদ্যুৎ দুশ্চিন্তায় পড়ে গেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে তাকে আশ্বাস্থ্য করেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত যোগাযোগের জন্য বলেন। এসআই বিদ্যুৎ এখন নৌ পুলিশ র্ফাড়িতে অবস্থান করছেন।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে টিকা নেয়া ব্যক্তির কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না।

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, এক ব্যক্তিকে দুই রকমের দুই ডোজ টিকা দেয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই ব্যক্তির কোন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না সে বিষয়টিও জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে এক পুলিশকে দুই রকমের টিকা প্রদান

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪