প্রগতিশীল চিন্তাচেতনার পুরোধা ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ন্যাপ সিলেট জেলার সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা সৈয়দ আব্দুল হান্নান আর নেই।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের এই কীর্তিমান।ইন্নলিল্লাহি...রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
১৯৩৬ সালের ১লা সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সবগুলো আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকা রয়েছে। জীবনের একটি সময় তিনি কৃষক-শ্রমিকদের সমস্যা সমাধান ও অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সৈয়দ আব্দুল হান্নান ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে (ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মনোনীত প্রার্থী হিসেবে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। তাঁর জীবদ্দশায় তাঁর সহকর্মী ও কর্মী অনেকেই দল বদল করে এমপি, মন্ত্রী হয়েছেন; কিন্তু সৈয়দ আব্দুল হান্নান আমৃত্যু থেকে যান ন্যাপের রাজনীতির সাথে।
মতামত