রাত পোহালেই বহুল প্রতিক্ষীত সিলেট-৩ শূন্য আসনের উপনির্বাচন। সিলেটের তিনটি উপজেলা যথাক্রমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে ২৩১, সিলেট-৩ আসন। যার ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন।
এর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা মোট ভোটার রয়েছেন ৭৯ হাজার ৭৩০ জন। মোট কেন্দ্র রয়েছে ৩৬টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ২২টি। ফেঞ্চুগঞ্জ উপজেলায় শুক্রবার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানালেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এহসানুল কবির ফেরদৌস।
রাত পোহালেই অর্থাৎ ৪ সেপ্টেম্বর শনিবার সিলেট-৩ শূন্য আসনের উপনির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের ফেঞ্চুগঞ্জে সাধারণ মানুষের মাঝে আনন্দ উৎসাহ না থাকলেও প্রশাসনিক প্রস্তুতির যেন কোন কমতি নেই।
শতভাগ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় ব্যাক্ত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এহসানুল কবির ফেরদৌস আমাদের এ প্রতিবেদককে জানান, উপজেলায় মোট ভোটার রয়েছেন ৭৯ হাজার ৭৩০ জন। মোট কেন্দ্র রয়েছে ৩৬টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ২২টি। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ২১ জন ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ পুলিশ ফোর্স ২১ টিম ও স্ট্রাইকিং ফোর্স ১২ টিম। এছাড়া র্যাবের ১২ টিম ও বিজিবির ১২ প্লাটুন সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ ২২টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন নির্বাচনের দায়িত্বশীল এ কর্মকর্তা।
মতামত