সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে মুনির তপন জুয়েল হত্যার বিচার দাবিতে ছাত্রলীগের র‌্যালি

মুনির তপন জুয়েলের রক্তন্সাত সিলেটের মাটিতে ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াত-শিবির চক্রের হাতে নিহত শহীদ মুনির এ কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে, এনামুল হক জুয়েলের ঘাতকদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের সম্মুখীন করার দাবীতে শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে কোর্ট পয়েন্ট হতে একটি র‌্যালী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালীকে স্বাগত জানান, সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক এ. কে. কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল হাছিব চৌধুরী ও মুহি উদ্দিন আহমদ, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি সোহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা নিজাম উদ্দিন, পারভেজ আহমদ, আব্দুস সামাদ, আমিনা এলাহী, সাইফুল ইসলাম রাজু, অলিদ আহমদ অমর, আবুল হোসেন হিরা, আরিফ ইসলাম প্রমুখ।

র‌্যালী উত্তর সভায় বক্তরা বলেন মুনির তপন জুয়েলের রক্তন্সাত সিলেটের ৭১ এর পরাজিত শক্তি আজও মাথাচাড়া দিয়ে আছে। তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মনির জুয়েল তপনের প্রকৃতিতে সিলেট জেলা ও মহানগর জাসদ, ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মুনির তপন জুয়েল হত্যার বিচার দাবিতে ছাত্রলীগের র‌্যালি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x