সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আগুনে পুড়ে ছাই গোলাপগঞ্জের কাশফুল বাগান
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২১
আগুনে পুড়ে ছাই হয়ে গেল সদ্য গজিয়ে ওঠা কাশফুল। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে এই ঘটনা ঘটে।
শুক্রবার (১অক্টোবর) সন্ধ্যার পর কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে কাশফুল বাগান পুড়িয়ে দেয়।
সিলেট জকিগঞ্জ সড়কে চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশফুল বাগান দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠে।
কাশফুল বাগানে আগুন দেখে স্থানীয় লোকজন জড়ো হয়ে তা নেভানর চেষ্টা করেন। রাতে এরিপোর্ট লিখা পর্যন্ত আগুন জ্বলছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান।
আগুনের সূত্রপাত বা কারা আগুন ধরিয়েছে তাৎক্ষণিক জানা না গেলেও একাধিক সূত্র জানিয়েছে ওইদিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাশফুল বাগানে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে।
এই ঘটনার কিছু সময় পর আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত