সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চিকনাগুলে কলেজ ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে চুরির ঘটনায় পুলিশের হাতে আটক কলেজে ছাত্র জাবের আহমদ এর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজ গেইট সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে ছাত্রনেতা আবু হুরায়রার সভাপতিত্বে ও রেজুয়ান আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা মঞ্জুর আহমদ মুন্না,সোহেল রিমন,সোমেল আহমেদ, হানিফ মোহাম্মদ,আরিফ, মুকিদ চৌধুরী, শাহরিয়ার ইমন সহ বিভিন্ন শাখার শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। মানববন্ধনে- চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরা ভিডিও চিত্র দেখে মুল আসামীদের আটকের দাবী জানান বক্তারা। গত ২৮ সেপ্টেম্বর উপজেলার হরিপুর বাজার আল মক্কা ফোন সেন্টারে চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরা ভিডিও চিত্রে আটক জবাবের আহমদ (১৯) ইয়ামিন (২৮) আজাদ আহমদ (২৮)সহ তিন জনের মধ্যে কারো সাথে কোন প্রকার মিল নেই অন্যায় ভাবে তাদের জেলে পাঠানো হয়েছে। ওসি সাহেব তাদের কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে মামলায় আসামী করে দিলেন এটা লজ্জাজনক বিষয়। আমরা এর সুষ্টু তদন্ত চাই। তদন্ত করলে আসল চুর ও রহস্য বেরিয়ে আসবে। যদি এর সুষ্ঠু সমাধান না হয় আমরা বৃহত্তর ভাবে আন্দোলনে যাব। এ বিষয়ে হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, এটা সত্যি দুঃখজন বিষয় সুষ্ঠু তদন্তের জন্য আমরা কলেজের পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চিকনাগুলে কলেজ ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x