রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে ভোটের আগে 'ভোট' ছয় প্রার্থী নির্বাচিত

সিলেটের সীমান্ত এলাকায় ভোটের আগে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ছয়টি ইউনিয়ন পরিষদের জন্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করল আওয়ামী লীগ। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচনে ভোট হচ্ছে ৬টি ইউনিয়ন পরিষদের। এরই লক্ষ্যে মঙ্গলবার গোয়াইনঘাটে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিুকর রহমান প্রধান অতিথি,সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে উক্ত সভায় তৃণমূলের ভোটারদের ভোটে ১নং রুস্তমপুর ইউনিয়নের মোঃ হেলাল উদ্দিন, ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের জন্য মনোনিত হয়েছেন আলহাজ্ব গোলাম কিবরিয়া রাসেল,৬নং ফতেপুর ইউনিয়নে মোঃ নাজিম উদ্দিন,৭নং নন্দিরগাঁও ইউনিয়নে এস.কামরুল হাসান আমিরুল,৮নং তোয়াকুল ইউনিয়নের লোকমান উদ্দিন ও ৯নং ডৌবাড়ী ইউনিয়নে এম.নিজাম উদ্দিন নির্বাচিত হন। তৃণমূলের ভোটারদের দেয়া ভোটে নির্বাচিত এসব প্রার্থীদের তালিকা জেলা আওয়ামীলীগ কর্তৃক কেন্দ্রে পাঠানো হবে। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় গোয়াইনঘাটের ৩য় ধাপে অংশগ্রহণকারী গোয়াইনঘাটের এসব ইউনিয়ন সমূহের আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা,৪নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই,১১নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ দিন এবং ২৮ নভেম্বর গোয়াইনঘাটের ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে ভোটের আগে 'ভোট' ছয় প্রার্থী নির্বাচিত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২১

featured Image
সিলেটের সীমান্ত এলাকায় ভোটের আগে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ছয়টি ইউনিয়ন পরিষদের জন্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করল আওয়ামী লীগ। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচনে ভোট হচ্ছে ৬টি ইউনিয়ন পরিষদের। এরই লক্ষ্যে মঙ্গলবার গোয়াইনঘাটে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিুকর রহমান প্রধান অতিথি,সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে উক্ত সভায় তৃণমূলের ভোটারদের ভোটে ১নং রুস্তমপুর ইউনিয়নের মোঃ হেলাল উদ্দিন, ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের জন্য মনোনিত হয়েছেন আলহাজ্ব গোলাম কিবরিয়া রাসেল,৬নং ফতেপুর ইউনিয়নে মোঃ নাজিম উদ্দিন,৭নং নন্দিরগাঁও ইউনিয়নে এস.কামরুল হাসান আমিরুল,৮নং তোয়াকুল ইউনিয়নের লোকমান উদ্দিন ও ৯নং ডৌবাড়ী ইউনিয়নে এম.নিজাম উদ্দিন নির্বাচিত হন। তৃণমূলের ভোটারদের দেয়া ভোটে নির্বাচিত এসব প্রার্থীদের তালিকা জেলা আওয়ামীলীগ কর্তৃক কেন্দ্রে পাঠানো হবে। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় গোয়াইনঘাটের ৩য় ধাপে অংশগ্রহণকারী গোয়াইনঘাটের এসব ইউনিয়ন সমূহের আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা,৪নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই,১১নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ দিন এবং ২৮ নভেম্বর গোয়াইনঘাটের ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪