অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। বিশ্বে বর্তমানে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।
প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হন এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যান। এই মরণব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরীতে অক্টোবর মাসকে বিশ্ব ব্যাপী ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ ১৯ শে অক্টোবর, মঙ্গলবার বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল স্তন ক্যান্সারের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও মিডিয়া কর্মীদের অংশগ্রহনে হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের সাবেক সিভিল সার্জন ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিক্যাল এডভাইজার ডা. ফয়েজ আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. এস্তেফছার হোসাইন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা সেজুতি। বিশেষ অথিতি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট মহানগর সভাপতি বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান।
এসময় স্তন ক্যান্সারের বর্তমান বিশ্বব্যাপী ভয়াবহ পরিস্থিতি এবং এই মরনব্যাধীর প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্ঠির জন্যে আলোচকবৃন্দ স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সমৃদ্ধ ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
মতামত