সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে ছাত্রদলকে সরিয়ে দিল পুলিশ
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১
সিলেট নগরীতে ছাত্রদলকে কর্মীসভা করতে দেয় নি পুলিশ। সকালে নগরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মূল ফটকে কর্মী সভার ব্যানার সাঁটানো ছিল।
সকাল ১১টার দিকে কর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদেরকে ওই স্থান থেকে সরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ সিলেটের বার্তাকে বলেন-মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ছাত্রদলের কর্মী সভা ছিল। কিন্তু তারা সভা করার অনুমতি পায় নি। সভা করতে আসা নেতাকর্মীদের আমরা সরিয়ে দিয়েছি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত