রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে সিকৃবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২১
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এরপর ব্যান্ডের তালে তালে গ্রামীণ সংস্কৃতি ফুটিয়ে তুলে শুরু হয় আনন্দ র্যালি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা নেচে গেয়ে সেই র্যালিতে অংশ নেয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শহরতলীর টিলাগড় রোড পর্যন্ত ঘুরে আসে।
ব্যান্ডের তালে তালে ঘোড়ার গাড়িকে সামনে রেখে তখন একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালি শেষে লেকসাইডে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পরিচালক ড. মো. মাহফুজুর রবের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান এ¦ং প্রক্টর ড. মো. তাওহীদ হাসান। ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত