মুরাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের চিকিৎসা সেবা ও ডিগনিটি কিট বিতরণ
সিলেট শহরতলীর মুরাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের মাঝে দুই দিন ব্যাপী মোবাইল চিকিৎসাসেবা প্রদান করছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
মঙ্গলবার (৭ জুন) আজীবন সদস্য নেফুর মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ।
মোবাইল মেডিকেল টিমের ডাঃ রিজবী, ঢাকা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান সুজন ইসলাম, সিলেট ইউনিটের বিভাগীয় প্রধান আমিনা আহমেদ, ওলিউর রহমান ফরিদ প্রমুখ
মোবাইল চিকিৎসাসেবা উদ্বোধন এর পর ওই এলাকার শতাধিক নারীদের মাঝে ডিগনিটিট ও ত্রাণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
মতামত