রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গহরপুর এসোসিয়েশন ইউকে'র অর্থ সহায়তা প্রদান
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২২
গহরপুর এসোসিয়েশন ইউ কে'র উদ্যােগে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের প্রায় ৪৫০ টি পরিবারের মধ্যে নগদ ৫ শত টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উত্তর মোরার বাজার মাস্টার্স রাইছমিল প্রাঙ্গনে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন-দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম শামিম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রদান শিক্ষক খলিলুর রহমান, গহরপুর এসোসিয়েশনের অন্যতম সদস্য ফয়ছল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম সালেহ, যুবলীগ নেতা কয়েছুল আলম কয়েছ,আব্দুল্লাহ রহমান, সমাজকর্মী খালেদ আহমদ।
বক্তারা বলেন অত্র গহরপুর অঞ্চলে শিক্ষা চিকিৎসা যোগাযো দারিদ্র্য বিমোচনসহ উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এবং যে কোন দুর্যোগ দুর্ভোগে মানুষের সহায়তায় গহরপুর এসোসিয়েশন ইউ কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বক্তারা চলমান বন্যায় অসহায় মানুষের সহায়তা দানে এগিয়ে আসায় গহরপুর এসোসিয়েশন ইউকে'র সভাপতি মোহাম্মদ আবুল মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমদসহ সংগঠনের সাথে সংশ্লিট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত