রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ছোট ভাই শুকুর মিয়ার সঙ্গে আপন বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জেরে আজ সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে পরিবারের অন্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা এসআই মুমিনুল ইসলাম।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান। হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২২

featured Image

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ছোট ভাই শুকুর মিয়ার সঙ্গে আপন বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জেরে আজ সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে পরিবারের অন্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা এসআই মুমিনুল ইসলাম।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান। হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
0:00 0:00
1.0x