সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

তিন কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উত্তর আলমপুর বাজারে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানুর রহমানের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য দেন ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই মিয়া, মাস্টার লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ছালেহ আহমদ, আব্দুর রহমান, মাহতাব উদ্দিন, মাহমুদ আলী, হাফিজ গৌছ উদ্দিন, সিলেট ল কলেজ ছাত্রনেতা আবু সাঈদ, শিক্ষার্থী আবু তাহের ছানী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। অথচ এই রাস্তা দিয়ে উপজেলার বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের ১৪/১৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চলাচল করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দাবী করেন জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় তিন যুগেও। বিভিন্ন সময় রাস্তাটি সংস্কারে আশ্বাস প্রদান করা হলেও তা বাস্তবায়ন হয়নি। অপরদিকে উত্তর আলমপুর খালের ভাঙ্গনে সড়কের একাধিক অংশ ক্রমেই বিলীন হচ্ছে। বর্ষা মৌসুমে পায়ে হেটেও যাওয়া যায়না। যে রাস্তা দিয়ে এক সময় অটোরিক্সা, মাইক্রোবাস চলাচল করতো, সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামের অসুস্থ রোগী শিশু, মহিলাসহ কয়েক হাজার শিক্ষার্থীদেরকে অনেক কষ্টে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়।   গুরুতর অসুস্থ রোগী বহনে বাঁশের মাচাঙ্গ বা ফলো দিয়ে ৩ কিলোমিটার রাস্তা পায়ে হেটে নিয়ে যেতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তিন কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x