সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
মুঠোফোনে স্বামীর সঙ্গে ঝগড়া: নববধূর গলায় ফাঁস!
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২২
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তাকমিনা আক্তার (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী গ্রামের পিত্রালয়ে। সে ওই গ্রামের আবু তাহেরের কন্যা।
জানা যায়, ছয় মাস আগে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে শামীম মিয়ার সাথে বিয়ে হয় তাকমিনার।
বিয়ের পর থেকে অজ্ঞাত বিষয় নিয়ে স্বামীর সাথে নববধূর ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয় স্ত্রীর।
এ সময় ফোনে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে স্বামীর সাথে অভিমান করে সকলের অজান্তে তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত