সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাহুবলে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক আটক
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২২
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে ৫ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে। জানা যায়, পুটিজুরী ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার যাদবপুর গ্রামের জোৎস্না বেগমের নতুন একটি বাসা তৈরীর কাজ করছিল স্থানীয় সাতকাপন ইউনিয়নের মহিশদিলং গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে রাজ মিস্ত্রী নুর মিয়া (৪০)।
সকাল সাড়ে ৮টার দিকে সাবেক মহিলা মেম্বারের দেবরের ৫ বছর বয়সি শিশু পুত্রকে নুর মিয়া ফুসলিয়ে পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে।
সেখান থেকে শিশুটি ফিরে এসে তার মা বাবাকে বিষয়টি কেঁদে কেঁদে প্রকাশ করলে তারা তাৎক্ষনিক শিশুটিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এবং বলাৎকারকারী নূর মিয়াকে আটক করেন।
পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার মর্তুজ আলী লিটন ঘটনাস্থলে এসে বিষয়টি জেনে পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সাথে পরামর্শ করে বাহুবল মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে পুটিজুরী তদন্ত কেন্দ্রের এএসআই ওয়াসিম খাঁন সহ একদল পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে ওই শিশুর পিতা বাদী হয়ে নূর মিয়াকে আসামি করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত