সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে মরহুম সিরাজ উদ্দিন আহমদ স্মরণে নাগরিক শোক

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির প্রাক্তন সভাপতি মরহুম সিরাজ উদ্দিন আহমদ ছিলেন জৈন্তিয়ার মাটি ও মানুষের একজন নেতা, বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলে তিনি ছিলেন একজন সালিশ ব্যক্তিত্ব। এই এলাকায় যেকোন সমস্যা দেখা দিলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। একজন খাটি জৈন্তাপুরী মানুষ হিসাবে তার ব্যাপক পরিচিতি ছিল। তারঁ মৃত্যুতে জৈন্তাপুরে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পুরন হবার নয়। বক্তারা মরহুম সিরাজ উদ্দিন আহমদের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গত ৩১আগস্ট বুধবার বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরে আয়োজিত নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি আয়োজিত নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী। সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা বারের সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম নূরুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পশ্চিম আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল,পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু,পূর্ব আলীরগাও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপি'র সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ চৌধুরী, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, আলহাজ্ব এনায়েত উল্লাহ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি এম ইসমাইল আলী আশিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সমাজসেবী আব্দুল মতিন শাহীন, জাফলং এলাকার বিশিষ্ট মুরব্বী মো: মুকদস আলী ও সাংবাদিক মুজিবুর রহমান ডালিম। সমাজসেবী হাসিনুল হক হুসনু'র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউপি চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, ফতেপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান মৌলভী রহমত উল্লাহ, আব্দুর রশিদ, কাজির বাজার মাদ্রাসার মুহাদিস মাওলানা আহমদ আলী, লাফনাউট মাদ্রাসার মুহাদিস মাওলানা হোসেন আহমদ, মাওলানা আইবুর রহমান, লামণীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, সমাজসেবী নাজিম উদ্দিন আলমাস, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সমাজসেবী হায়দর আলী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন। সভায় মেনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র:) দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক (গাছবাড়ি)। উল্লেখ্য, বৃহত্তর জৈন্তিয়ার বরেণ্য এই ব্যক্তি গত ২৪ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আমেরিকার মিশিগানস্থ নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ২৬ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় মিশিগানের স্থানীয় নুর মসজিদে নামাজে জানাজা শেষ সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে মরহুম সিরাজ উদ্দিন আহমদ স্মরণে নাগরিক শোক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x