রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার সিলেট জেলা ইমাম সমিতির সেমিনার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত বিষয় ' বিদ্যুৎ, গ্যাস,জ্বালানী সম্পদের অপচয় রোধ ও বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে সচেতনতার লক্ষে ইমামদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুস্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রশাসক মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় ডাইরেক্টর আবু ছিদ্দীকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইমাম প্রশিক্ষন একাডেমি সিলেটের উপ পরিচালক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব প্রমুখ।
এদিকে গুরুত্বপূর্ণ এই সেমিনার বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ১০টায় সিলেট নগরীর হোটেল সিলভিউয়ে জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা তাহসীল উদ্দিন ক্বাসেমী, সহ সভাপতি মাওলানা আব্দুল মতীন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আকমল হোসাইন, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুমান আহমদ কাওছার, সদর পশ্চিম শাখার সভাপতি মাওলানা আলাউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শহিদুর রহমান, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা ওয়ারিস উদ্দীন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতীন, সেক্রেটারি মাওলানা ছালেহ আহমদ, মাওলানা আবদুল আহাদ নোমানী প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত