রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

'উপরে বালু, নিচে ভারতীয় প্রসাধনী'

'উপরে বালু, নিচে ভারতীয় প্রসাধনী'
উপরে বালুর আস্তরণ, তার নীচে লুকিয়ে পাচার করা হচ্ছিল ভারতীয় চোরাই কসমেটিকস (প্রসাধনী) সামগ্রি। গোপন সংবাদের ভিত্তিতে সেই চোরাই কসমেটিক সামগ্রি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।   বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট-তামাবিল সড়কের কাটাগং এলাকায় একটি উপরে বালুর আস্তরণকৃত ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-৭৫৯২) থেকে চোরাই পথে ভারত থেকে আসা এসব প্রসাধনী সামগ্রি জব্দ করা হয়।   সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই এটা তার একটি অর্জন। কর্মকালীন সময়ে এভাবে আরো অনেক ভাল খবর জানাতে পারবেন।   তিনি বলেন, চোরাকারবারিরা অভিনব পন্থায় অবৈধ পণ্য পরিবহন করছিল। কৌশলে তারা ট্রাকের উপরিভাগ বালির আস্তরণ দেয় এবং ট্রাকের ভেতর ভর্তি ছিল ভারতীয় প্রসাধনী সামগ্রিতে।   সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ভারতীয় চোরাই পণ্যবোঝাই ট্রাকসহ পুলিশের হাতে আটক হয়েছেন এক চোরাকারবারি। জব্দ করা হয়েছে আনুমানিক ৮ রাখ ২০ হাজার টাকা সমমূল্যের প্রসাধনী। আটকৃত মো. সুজনকে (২৭)সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কার্তিকপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।তিনি ওই ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনায় চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।   পুলিশ জানায়, ট্রাকটি এসব ভারতীয় চোরাই পণ্য নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। দেখতে বালু বোঝাই ট্রাকটির কেবল উপরিভাগে পলিথিন ও ত্রিপল দিয়ে বালুর আস্তরণ দেওয়া। আর পুরো ট্রাক ভর্তি ছিল প্রসাধনী সামগ্রিতে। পরবর্তীতে শ্রমিকদের মাধ্যমে বালু অপসারণ করে ট্রাকের মধ্যে সুকৌশলে পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনীভর্তি ৩১টি বস্তা উদ্ধার করা হয়।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

'উপরে বালু, নিচে ভারতীয় প্রসাধনী'

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
'উপরে বালু, নিচে ভারতীয় প্রসাধনী'
0:00 0:00
1.0x