সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ১

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মাদক ব্যাবসায় জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশ্বম্ভপুর উপজেলার বাঘবেড় গ্রামে রহমত আলীর (৩০) বসত ঘর থেকে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ডিবির উপপরিদর্শক (এসআই) পংকজ দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক ও দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশ্বম্ভপুর উপজেলার বাঘবেড় গ্রামে এ অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে ডিবির এএসআই মোজাম্মেল হক বাদী হয়ে সোমবার বিশ্বম্ভপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২২

featured Image
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মাদক ব্যাবসায় জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশ্বম্ভপুর উপজেলার বাঘবেড় গ্রামে রহমত আলীর (৩০) বসত ঘর থেকে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ডিবির উপপরিদর্শক (এসআই) পংকজ দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক ও দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশ্বম্ভপুর উপজেলার বাঘবেড় গ্রামে এ অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে ডিবির এএসআই মোজাম্মেল হক বাদী হয়ে সোমবার বিশ্বম্ভপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ১
0:00 0:00
1.0x