সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে ভাতিজাদের হাতে প্রবাসীর স্ত্রী খুন

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ভাতিজাদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন আয়েশা আক্তার পলি (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জারুলিয়া গজারীপাড় গ্রামে ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার সৎ ভাই গাবরু মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামালা-মোকদ্দমাও চলছিল। সম্প্রতি আক্তার মিয়ার স্ত্রী আয়েশা আক্তার পলি (৩০) একটি নারী নির্যাতন মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সৎ ভাসুরের ছেলে মাসুক ও মামুন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাসুক মামুন তাদের বোন শেফা ও বোন জামাই শামীম পলির ঘরে গিয়ে মামলা দায়েরের কারণ নিয়ে তর্কবিতর্কে লিপ্ত হন। এক পর্যায়ে পলিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করলে তিনি গুরুতর আহত পলিকে বাড়ির উঠানে নিয়ে আসেন। মৃত্যু নিশ্চিত করতে এক পর্যায়ে পলির গলায় ধারলো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায়। মায়ের ওপর এমন নৃশংসতা দেখে পলির সন্তান শহীদ খাটের নিচে গিয়ে আশ্রয় নেয় শ্বাশুড়ি মালেকা বানু ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন খান। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে এখনও মামলা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ভাতিজাদের হাতে প্রবাসীর স্ত্রী খুন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x