সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রাতের মধ্যেই স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ

রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আশা প্রকাশ করে বলেছেন, ‘আমিনবাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।   ইতোমধ্যে ঢাকা শহরের অনেক এলাকা এবং রাত ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’   আর সিলেটে দুয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভিবক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুতের কর্মকর্তারা। এর আগে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে মঙ্গলবার দুপর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ নেই।   বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন- ‘আমরা আশাকরি দুয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।’ দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তিনজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, বিদ্যুতের গ্রিড নানা কারণে বিপর্যয় হতে পারে।   এটি এক সেকেন্ডে হলেও তা পুনরায় চালু করার বিষয়টি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। তাই পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পিজিসিবির দক্ষ প্রকৌশলী দল দ্রুত বিদ্যুৎ সরবরাহ ফেরাতে নিবিড়ভাবে চেষ্টা করে যাচ্ছে।   যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বরে আশা প্রকাশ করেছে তারা। পিজিসিবি বলছে, গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে, তা জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গীতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাতের মধ্যেই স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x