সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জালিয়াতি মামলায় ভোরের পাতা সম্পাদক গ্রেফতার

জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসান।   মঙ্গলবার রাতে তার গুলশান-২-এর অফিস থেকে পিবিআইয়ের একটি দল তাকে গ্রেফতার করেছে। পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথা নিশ্চিত করেছেন।   তিনি বলেন, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা করেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। সে মামলায় কাজী এরতেজাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারনামায় আরও তিনজন আসামি রয়েছেন।   তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। পুলিশ সূত্র জানিয়েছে, এদের মধ্যে আবু ইউসুফ ও রিয়াজুলকে আগেই গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২-এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পিবিআিইয়ের একটি দল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জালিয়াতি মামলায় ভোরের পাতা সম্পাদক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২২

featured Image
জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসান।   মঙ্গলবার রাতে তার গুলশান-২-এর অফিস থেকে পিবিআইয়ের একটি দল তাকে গ্রেফতার করেছে। পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথা নিশ্চিত করেছেন।   তিনি বলেন, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা করেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। সে মামলায় কাজী এরতেজাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারনামায় আরও তিনজন আসামি রয়েছেন।   তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। পুলিশ সূত্র জানিয়েছে, এদের মধ্যে আবু ইউসুফ ও রিয়াজুলকে আগেই গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২-এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পিবিআিইয়ের একটি দল।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x