রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন হত্যা মামলার আসামি
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২২
সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতি এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তার নাম জুনায়েদ আহমদ (১৯)।
মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।
তিনি জানান, জুনায়েদ আহমদ হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। একটি বিচারাধীন হত্যা মামলায় কারান্তরীণ আছেন তিনি। এইচএসসি পরীক্ষা দেওয়ার সুবিধার্থে তিন-চারদিন আগে হবিগঞ্জ কারাগার থেকে জুনায়েদকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়।
মঞ্জুর হোসেন আরও জানান, কারাগারে বোর্ডের নিয়োগকৃত একজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত