সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার পর্যন্ত ইজতেমা চলার সিদ্ধান্ত, নিরাপত্তা দেবে পুলিশ
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২২
সিলেটে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ৭৭বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী ইজতেমা নিয়ে পুলিশ, আ.লীগ নেতা ও হেফাজতের ত্রীমুখী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আগামী ১৮নভেম্বর শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ইজতেমা চলার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে হঠাৎ করে এসএমপি পুলিশের পক্ষ থেকে ইজতেমা ১৯ নভেম্বর এর পর নির্ধারণ করার নির্দেশনা আসলে হেফাজতের কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ওইদিন রাতে আমীরে হেফাজত আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা মঙ্গলবার থেকে ইজতেমা শুরু এবং রাতে মাঠে জিকির-আযকারে রাত কাটান। সেই সঙ্গে সহস্রাধিক মুসল্লি দক্ষিণ সুরমার পারাইরচকস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে এসে সমবেত হয়ে যান।
ইজতেমার দিনক্ষণ এবং প্রশাসনের নির্দেশনার মাঝে সৃষ্টি হয় এক উদ্ভূট পরিস্থিতি। এর নিরসনকল্পে বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম’র নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সবার সম্মতিক্রমে শুক্রবার সকাল ১০টার মধ্যে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আয়োজকরাও এ সময়ের মধ্যে ইজতেমা সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।
ইজতেমার প্রথম দিন বৃহস্পতিবার বাদ ফজর ১ম অধিবেশনে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে উদ্বোধনী বয়ান করবেন সংগঠনের আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী। তারপর ধারাবাহিকভাবে কয়েকটি অধিবেশনে দেশি-বিদেশি বরেণ্য উলামা-মাশায়েখ বয়ান রাখবেন।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব- মিডিয়া) সুদ্বীপ দাস বলেন, সভায় সর্বসম্মতিক্রমে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইজতেমা চলবে বলে সিদ্ধান্ত হয় এবং আগত মুসল্লিদের নিরাপত্তা জোরদারে সর্বাত্মক সহযোগীতা করবে এসএমপি পুলিশের সদস্যরা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত