সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় জনসভা করা কোনো দায়িত্বশীল দলের কাজ নয়: তথ্যমন্ত্রী
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২২
রাস্তায় গাড়ি বন্ধ করে জনসভা করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে। কিন্তু কোনোভাবেই মাঠের বিকল্প রাস্তা হতে পারে না। কিন্তু বিএনপি সবসময় ব্যস্ত রাস্তার কথা বলছে।
এটি দূরভিসন্ধিমূলক। দেশের ইতিহাসে সবসময় বড় জনসভাগুলো সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, অথচ সেটি তাদের পছন্দ না। তাদের শুধু রাস্তা পছন্দ কারণ সেখানে গাড়ি ভাঙচুর করা যাবে এবং ২০১৩-১৪-১৫ সালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া যাবে।
তিনি বলেন, বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ অথবা টঙ্গীতে বিশ্ব ইস্তেমার মাঠ বা বুড়িগঙ্গার তীরেও মাঠ আছে, সেখানেও হতে পারে।
বিএনপির গণগ্রেপ্তারের অভিযোগ খণ্ডন করে ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে যারা আগুনসন্ত্রাসের অর্থদাতা ও হুকুম দিয়েছিল তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তাদেরকেও গ্রেপ্তার করা দরকার।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত